1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

উপশহরে গার্ডেন টাওয়ারে ৫ নারীর সাথে আটক হলেন এক যুবক

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

অসামাজিক কার্যকলাপের অভিযোগে উপশহরে গার্ডেন টাওয়ারে পাঁচ নারী নিয়ে এক যুবক কে আটক করা হয়েছে ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে পাঁচ নারীর সাথে এক যুবককে আটক করা হয়েছে। আটক পাঁচজনই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলেন- শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গার্ডেন টাওয়ারের ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
তাদেরকে বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট