1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এমসি কলেজের ইতিহাসে প্রথম যা করলো ছাত্রশিবির

সংবাদ বিজ্ঞপ্তি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ইতিহাসে প্রথমবারের মতো গণইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার কলেজের জারুলতলায় ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের প্রায় সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এমসি কলেজ শিবিরের সেক্রেটারী জওহর লোকমান মুসান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, বাংলাদেশ মজলিসুল

মুফাসসিরীন  সিলেট বিভাগের সেক্রেটারি মাহবুবুর রহমান জালালাবাদী, শিবিরের সিলেট মহানগরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজের সাবেক সভাপতি সৈয়দ নকীব হোসাইন, ইয়াছিন খান, আব্দুল্লাহ আল ফারুক, ফয়জুল বারী দিনার।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রশিবির একটি সুন্দর ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের উপহার দিতে সবসময় বদ্ধপরিকর থাকে। এমসি কলেজেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য এই গণ ইফতার কর্মসূিচি পালন করেছে। এতে শিক্ষার্থীরা সাড়া দেওয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট