1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জালালপুরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব: প্রতিবেদক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

বুধবার (২৫ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে কৃষকদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন দেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের যেকোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ।

যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে প্রতিহত করবে।

যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। তিনি বলেন স্বৈরাচারের নির্যাতন-নীপিড়ন উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন দেশের জনগণের জন্য। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা।

রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়। অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষায়।

বুধবার (২৫ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জালালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বদরুল ইসলাম জয়দু এর সভাপতিত্বে এবং আলাউদ্দিন আলাই এর পরিচালনায় । প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী মোঃ লিলু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ হোসেন, লুৎফুর রহমান, সাফওয়ান আহমদ, আলী নেওয়াজ মোস্তাক, নাঈম আহমদ, ফখরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট