1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে শবে কদরের রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

মুমিন মুসলিমদের কাছে বছরের সবচেয়ে মর্যাদার রাত হচ্ছে শবে কদরের রাত। এই রাতে আল্লাহ তায়ালা নাজিল করেন পবিত্র কুরআন। তাই এই রাতকে হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই রাতের ব্যাপারে বলা হয়েছে রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করতে। সারাদেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর।

২৬ রমজান দিবাগত রাতটি আমাদের দেশে শবে কদর হিসেবে পালিত হয়ে থাকে। হাদিসের ভাষ্য অনুযায়ী, রমজানের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে শবে কদর। তবে ২৬ রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে ইসলামি পণ্ডিতদের বড় অংশের মত পাওয়া যায়।

এ বছর বৃহস্পতিবার (২৭ মার্চ) শবে কদর উপলক্ষে সিলেটের প্রায় প্রতিটি মসজিদেই মুসল্লিদের ঢল নামতে দেখা যায়।

এছাড়া সারাদেশের মসজিদগুলোতেই এইক দৃশ্য দেখা যায়। এশার আজানের আগ থেকেই মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। বেশির ভাগ মসজিদ কানায় কানায় ভরে যায়। আর এই রাতেই সব মসজিদে একসঙ্গে তারাবির নামাজের কোরআন খতম করা হয়।

এদিন অনেক মুমিন মুসল্লি কান্নায় ভেঙ্গে পড়েন। কারণ রমজান বিদায় নিচ্ছে। এতে মুসল্লিদের মন খারাপ। পবিত্র রমজানে যেসব মসজিদে খতমে তারাবি হচ্ছে সেগুলোতে আজ কোরআনে পাকের খতম সম্পন্ন হয়। এরপর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া এই রাতটি মুসল্লিরা নফল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে থাকেন।

কোরআনে কারিমে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত বর্ষিত হয়। এজন্য পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল।

নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটান সারাদেশের মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট