1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে ১৭ ছিনতাইকারী গ্রেফতার একদিনে

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

সিলেটে একদিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব ৯ এর অধিনায়ক মঞ্জুর করিম।

গ্রেফতাররা হলেন ,বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মো. সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির (৩০), কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মো. শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০), মো. বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,“ আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ ও ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। গ্রেফতাররা সবাই চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগার করতেই এই অপকর্ম চালাত। এ অভিযান অব্যাহত থাকবে সবসময় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট