1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ঈদের দিন জাফলংয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকালে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন দুপুরে নয়নসহ ১৩ জন বন্ধু একটি পিকআপে করে জাফলংয়ে ঘুরতে আসে। বিকালে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা বন্ধু এবং স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট