1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এসএসসিতে সিলেট বোর্ডে এবার কমেছে ৬ হাজার পরীক্ষার্থী

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় ৬ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী কমেছে। যেখানে গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৮০ জন।

সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সরঞ্জামাদি কেন্দ্রসমূহে পাঠানো হয়েছে। প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ১০ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা হচ্ছে ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। এবারের পরীক্ষায় ১৮ হাজার ৭৬৬ জন ছাত্রী বেশি।

তিনি আরও জানান, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করবে ২৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রসংখ্যা ৯ হাজার ৬৭৯ জন এবং ছাত্রীসংখ্যা ১৪ হাজার ১৯১ জন। মানবিক বিভাগের ৭১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬১ জন এবং ছাত্রী ৪২ হাজার ৮৫৮ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ হাজার ৪৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৩ এবং ছাত্রী ৩ হাজার ৭৭০ জন।

এদিকে জেলাওয়ারি পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪০ হাজার ৯৭৯ জন। তার মধ্যে ছাত্র ১৭ হাজার ১০৯ জন এবং ছাত্রী ২৩ হাজার ৮৭০ জন। মৌলভীবাজারে ২২ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ১৩ হাজার ৩৬৪ জন। সুনামগঞ্জে ২১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৪ জন এবং ছাত্রী ১২ হাজার ৫০১ জন। হবিগঞ্জ জেলার ১৮ হাজার ২৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ১৭৯ জন এবং ছাত্রী ১১ হাজার ৮৪ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম ও কলেজশিক্ষকদের সমন্বয়ে ১৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। গতবারের চেয়ে দুটি কেন্দ্র বেড়ে এবার কেন্দ্রসংখ্যা দাঁড়িয়েছে ১৫৪। এর মধ্যে সিলেটে ৬০টি, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩টি কেন্দ্র রয়েছে। গতবারের চেয়ে এবার ১০টি প্রতিষ্ঠান বেড়ে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬, মৌলভীবাজারে ১৯০ ও হবিগঞ্জে ১৬৮টি কেন্দ্র রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট