1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

স্বেচ্ছাসেবকদল নেতা আহত হওয়ার ঘটনায় ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আধিপত্য নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি গ্রুপ ও সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিল শারমিন আক্তার রুমির পরিবারের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

শনিবার (১২ মার্চ) স্বেচ্ছাসেবকদল কর্মী মোস্তাক আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে ২৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজের ওপর হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহতের ঘটনার জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাত ১১টার দিকে পাল্টা হামলা করতে গেলে আওয়ামী ছাত্রলীগ সমর্থিত মাছিমপুর এলাকার বাসিন্দাদের পাল্টা হামলায় আরো ৩ জন আহত হন। এসময় ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। রাতে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির অংগসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জড়ো হতে থাকলে সেনা বাহিনী ঘটনাস্থলে গিয়ে সবাইকে ধাওয়া করে পরিস্থিতি শান্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট