1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল আশরাফুজ্জামান

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

 

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম সেবা। চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে রেঞ্জের শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর এই কনফারেন্স শেষে তার হাতে সম্মাননা পত্র এবং পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।

এসময় মাসিক রেঞ্জ কনফারেন্সে উপস্থিত ছিলেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) রেঞ্জ ডিআইজির কার্যালয় মোঃ আজিজুল ইসলাম, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড  ট্রফিক) মোঃ আমিনুল ইসলাম ও  সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) মোঃ রফিকুল ইসলাম খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট