1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নগরীর জিন্দাবাজার থেকে ছাত্রলীগ নেতা রাহুল দেবনাথ গ্রেফতার

সোনালী ডেস্ক নিউজ🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে রাহুল দেবনাথ (৩৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে নগরীর জিন্দাবাজার গোবিন্দ জিউর আখড়া এলাকার নিজ বাসা থেকে রাহুল দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বাসা নং-২ এর বাসিন্দা জিতেন চন্দ্রনাথের ছেলে ও সিলেট জেলা ছাত্রলীগের নেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক। তিনি বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল দেবনাথ।

জানা যায়, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় (নং-২০,তারিখ: ১২/০২/২০২৫ ইং) পলাতক ছিলেন রাহুল দেবনাথ।এছাড়াও গোয়াইনঘাট থানায় হত্যা মামলা (নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৪ ইং) রয়েছে রাহুল দেবনাথের  বিরুদ্ধে ।

উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে পিস্তল, শর্টগান, কাটারাইফেল থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভয়ংকর স্লাইপার রাইফেলও ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট