1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটের কানাইঘাটে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ সদস্য আটক

কানাইঘাট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

লোভাছড়ায় পাথরবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সিলেট কানাইঘাটের এক পুলিশ সদস্যকে আটক করেছে জনতা । তার নাম নারায়ণ তিনি কানাইঘাট থানার একজন কনস্টবল।

(২৬ এপ্রিল) শনিবার দুপুরের দিকে এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা।

এলাকার স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কে ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।

এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার মুঠো ফোন কল করা হলেও তিনি ধরেন নি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট