1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নবীগঞ্জে ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে প্রতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে কানাইপুর শান্তিনগর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর শান্তিনগর এলাকার বাহার মিয়ার ছেলে রুহুল আমীন মঙ্গলবার সকালে একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীর মিয়ার নিকট বাকী রিকশা ভাড়া বাবদ ৫০ টাকা খোজঁতে যায়। এতে আলমগীর ভাড়া না দিয়ে রুহুল আমীনের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করলে স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ অর্ধ শতাধিক লোকজন আহত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সংঘর্ষে গুরুতর আহত বাহার মিয়ার ছেলে রুহুল আমীন (২৪), তার স্ত্রী জাহান্নাতুল বেগম (২১), জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তাহমিনা বেগম(২০), লালা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩২), মন্নাফ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৪৫), রুশন মিয়ার ছেলে সিতন মিয়া (৩৩), বারিক মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩০), শাহান উল্লার স্ত্রী সুফিয়া বেগম (৪৫), শাহান উল্লার ছেলে উমর আলী (৬০)কে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বাকী আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট