1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

যুক্তরাজ্য প্রতিনিধি🖊
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তিনি কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথরো বিমানবন্দর ছাড়েন।

কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন যুক্তরাজ্যে বিএনপির সভাপতি ও সিলেট ৩ আসনের আগামী দিনের কান্ডারী জনাব এম, এ মালিক, তিনি বেগম খালেদা জিয়া কে ঢাকায় পৌঁছে দিয়ে সিলেটে তাহার নিজ জেলায় আসার কথা রয়েছে বলে জানা গেছে ।

খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন। আজ স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন তিনি। তাঁকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়।

বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাঁদের বিদায় জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন।

বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন। তাঁরা বিএনপির নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতা-কর্মী বিমানবন্দরে জড়ো হন বলে যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা গেছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট