1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট সহ বিআরটিএর ৩৫ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

 

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদে ঘুষ লেনদেনসহ দালাল চক্রের দৌরাত্ম্য রোধে দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট আজ বুধবার সকালে এই অভিযান শুরু করে। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ বহুদিনের। আজ বিআরটিএর ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, বরগুনা, নীলফামারী, রাঙামাটি, মৌলভীবাজার, যশোর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, শেরপুর ও উত্তরা।

বিআরটিএ দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট