1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে জাফলংয়ে ছাত্রদলের বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পূর্ণবাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় মামার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মামার বাজার পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের পরিচালনায় বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, তৈয়বআলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী, সহ-সাংগঠনিক নাঈম আহমদ, প্রচার সম্পাদক জুয়েল আহমদ, ছাত্রদল নেতা জিয়াউর রহমান, মোঃ আকাশ, সাইফুর রহমান, শাকিল আহমদ, এমদাদুল হক মিলন, মেহেদি হাসান, ফারহান আহমদ, জাবের আহমদ, শাহরিয়ার আহমদ, ফাহিম আহমদ, সাগর আহমদ, জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন,তন্ময় সাহা,শান্ত আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। পুনর্বাসন হলে আমরা প্রথম টার্গেট হবো। ইতোমধ্যে অনেকে সহনশীলতা দেখিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে এলাকায় থাকতে দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে তারা সুযোগ পেলে আমাদের দেশছাড়া করবে। আওয়ামী পুনর্বাসনের সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে এর দায়ভার অবশ্যই তাদের প্রশ্রয় দাতাদের নিতে হবে।

বক্তারা আরো বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম তার নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের কারণে প্রোগ্রাম করতে পারেনি। তারা দিলদার হোসেন সেলিমের জনপ্রিয়তা দেখে উনার সভার ষ্টেজ ভাংচুর করে।এতোকিছুর পরও তারা আজ প্রকাশ্যে চলাচল করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাফলংয়ের সকল আওয়ামী দুসরদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন কোনোভাবেই এই ফ্যাসিস্ট দলকে পুনর্বাসিত হতে দেওয়া যায় না, যাবে না। যে বারা যারা তাদের পূর্ণবাসন করতে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও সোচ্চার থাকবে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট