1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে জামিন নামঞ্জুর কারাগারে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণের পর জকিগঞ্জের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

(বৃহস্পতিবার) সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া ৬ জনের মধ্যে ৫ নেতাকর্মী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন।

জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার বেশ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনে থাকা নেতাকর্মীদের মধ্যে জকিগঞ্জ সদর ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আফতাব আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সজল বর্মন, উপজেলা আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, যুবলীগ নেতা রুবেল আহমদ শিবলু, যুবলীগ নেতা শামিম আহমদ এবং কারাগারে থাকা এমএজি বাবর আইনজীবীর মাধ্যমে সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে হাজির দেখিয়ে পুনরায় জামিন আবেদন করেন। পরে জামিন শুনানি শেষে আদালত রুবেল আহমদ শিবলুর জামিন মঞ্জুর করেন এবং ইউপি চেয়ারম্যান আফতাব আহমদসহ অন্য ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে একইদিন দুপুরে দ্রুত বিচার আদালত সিলেটে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অনু আহমদ নামের আরেক যুবলীগ নেতা। তাকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে জকিগঞ্জে চারটি মামলা রেকর্ড করা হয়। এ মামলার বেশ কয়েকজন আসামি হাইকোর্ট থেকে থেকে ৮ সপ্তাহের আগাম জামিনে আছেন। তাদের কারো বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট