1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

কাজে যোগদিচ্ছেন সিলেটের চা-শ্রমিকেরা

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

এক সপ্তাহের বকেয়া বেতন নিয়ে কাজে ফিরেছেন সিলেটের বুরজান টি ফ্যাক্টরি, বুরজান, ছড়াগাং ও কালাগুল বাগানের চা শ্রমিকরা।

শুক্রবার (৯ মে) সকাল থেকে নিজ নিজ চা বাগানে পাতা তোলার কাজ শুরু করেন তারা।

চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী জানান, শুক্রবার সকালে চা শ্রমিকদেরকে আশ্বাস অনুযায়ী ৭দিনের বকেয়া বেতন দেওয়া হয়েছে। ইউএনও নিজে এসে চা বাগান পরিদর্শন করে আমাদেরকে বেতন পরিশোধ করেছেন। আর টাকা দেওয়ার পর সবাই কাজে ফিরেছেন।

এর আগে গত ৪ মে ২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান টি ফ্যাক্টরি, বুরজান, ছড়াগাং ও কালাগুল বাগানের শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকেরা। পরে চা শ্রমিকদের এ সমস্যা সমাধানের জন্য গত বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। তিনি এসে এক সপ্তাহের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস ও কাজে ফিরতে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে চা শ্রমিকদেরকে এক সপ্তাহের বকেয়া প্রদান করা হয়। এরপর বকেয়া বেতন পেয়ে কাজে ফিরেন চা শ্রমিকেরা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, শুক্রবার এক সপ্তাহের বকেয়া বেতন দেওয়া হয়েছে। বকেয়া বেতন পেয়ে তারা কাজে ফিরেছে। শ্রমিকরা এখন চা পাতা উত্তোলন করবেন। উত্তোলিত চা পাতা কাঁচায় বিক্রি করা হবে। এই টাকা দিয়ে দ্রুতই তাদের অবশিষ্ট দিনের বকেয়া পরিশোধ করা হবে। পাশাপাশি আগামী রবিবার বা সোমবার জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ কেজি করে চাল দেওয়া হবে চা শ্রমিকদের।

তিনি বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় কারখানার লাইন কাটা রয়েছে। এজন্য চা পাতা তুলে এখনই চা উৎপাদন সম্ভব হচ্ছে না। কারখানা চালু হলে সংকটগুলো শীঘ্রই কাটবে। আর কারখানা চালুর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট