1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে চলছে গণজমায়েত। শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন ছাত্র-জনতা।

বিকেল ৩টায় কর্মসূচি ঘোষণা করা হলেও দুপুর আড়াইটা থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করে মানুষ। বিকেল ৩টার দিকে নানা শ্রেণিপেশার মানুষের জড়ো হলে বন্ধ হয়ে যায় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের একপাশ দিয়ে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কের যাত্রীরা।

জুলাই জাতীয় ঐক্যের ব্যানারে গণজমায়েত কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হলে কোনো অবস্থাতেই সড়ক ছাড়বেন না।

এদিকে, চৌহাট্টা গণজমায়েত থেকে আওয়ামী লীগ সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বিকেল ৫টায় কর্মসূচি চলাকালে সড়কে হেটে যাওয়ার সময় তাকে গণধোলাই দেওয়া হয়। গণপিটুনির শিকার যুবক সুনামগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান আন্দোলনকারীরা। একপর্যায়ে পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গণপিটুনির শিকার এক ব্যক্তিকে পুলিশ উদ্ধার করেছে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তবে আটক ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট