1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে ক্লিনিকে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা

স্টাফ রিপোর্টার🖊
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীর কাজলশাহ এলাকায় অবস্থিত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৭-৮ জন রোগীকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার করেন আরও দুজনকে।

স্থানীয় ও পথচারীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে চার তলাবিশিষ্ট ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কেবিনগুলোতে। ধোঁয়ার কারণে আটকা পড়েন রোগীরা। পরে স্থানীয়রা উদ্ধার করেন রোগীদের। পড়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আরও একজন নার্সসহ দুজনকে উদ্ধার করে।

জানা গেছে, ক্লিনিকটিতে ৯টি কেবিন রয়েছে। ঘটনার সময় সবকটি কেবিনে রোগী ছিলেন।

ঘটনাস্থলে থাকা ফায়ার ফার্ভিস সদস্য নুর রহমান বলেন, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে ভেতরে কোনো মানুষ নেই। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট