1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ এতে পণ্ড হয়ে যায় পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দুই দফায় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।

অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করা হয়। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট