1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র- স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকালে মহানগরের ধোপাদিঘীরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি।

জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালি থানা ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আহমেদ জামান আরিফ, মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ও মোস্তাক আহমদ শাকিল প্রমুখ।

মিছিল ও সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা এনামুল ইসলাম, সাব্বির হোসেন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহিন আহমেদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাশেম, বাদশা আহমদ, ইমদাদ হোসেন, জালালাবাদ থানা ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ রোহান, মারুফ আহমদ, শাহপরাণ থানা ছাত্রদল নেতা ইমরান আহমদ, শাকিল নুর, মুন্না আহমদ, ৫নং জকিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈম উদ্দিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা বাদন ইসলাম, মুরাদ আহমদ,

মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আশরাফ আহমদ, নুরুজ্জামান সাকিব, নাঈম আহমদ, নির্মল দাস, কামরুল ইসলাম, জাকির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা সোহান আহমদ, মাহির, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা নূর হোসাইন, আনোয়ার হোসেন, মুহিব্বুল্লাহ, কুরেশি ওয়াসিফ, তায়েফ আহমদ, আহমদে রেদওয়ান, আহিফ আরমান, বাপ্পি, জিসান, জাকির আহমদ,সাব্বির, রানা, মিজান, রাজু আহমদ, তায়েফ ইফতি ও আতিফ আহমদ আরমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট