1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ

সুনামগঞ্জ প্রতিনিধি🖊 হোসাইন মাহমুদ শাহীন,
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বিনামূল্যে ছানি অপারেশনসহ চক্ষু রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছে এনজিও পদক্ষেপ।
শনিবার (২৪ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পদক্ষেপ এর সমৃদ্ধি কর্মসুচির আওতায় তৃনমূল পর্যায়ের উপেক্ষিত জনসাধারণের মধ্যে চক্ষুক্যাম্প স্থাপন করত: বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষধপত্র প্রদান করা হয়।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চক্ষুক্যাম্প বাস্তবায়ন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী।

পদক্ষেপ এর উপজেলা সমন্বয়কারী বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সালেক মিয়া,২নং ওয়ার্ডের মেম্বার ছালেহ আহমদ,পদক্ষেপের সহকারী উপজেলা সমন্বয়কারী জাহেদুল ইসলাম,সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন ও স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার প্রমুখ। চক্ষু রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিব উল্লাহ ও ডাক্তার মোঃ মাহফুজুল হাসান। পরে গৌরারং ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ঔষধপত্র প্রদান করা হয়।

## হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ প্রতিনিধি
তাং : ২৪.০৫.২০২৫
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট