1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আত্মপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার রক্ষার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট।

সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল একঝাঁক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি রেস্তোরায় সিলেটে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা মিলে এই সংগঠনের আত্মপ্রকাশ ও আহ্বায়ক কমিটি গঠন করেন।

ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনিকে আহবায়ক, দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক ও মাল্টিমিডিয়া প্রতিবেদক মামুন হোসেনকে যুগ্ম আহবায়ক ও দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক এইচ.এম শহীদুল ইসলামকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেট ভয়েসের লতিফুর রহমান উজ্জ্বল, দৈনিক কালেরকন্ঠের কবির আহমদ, নয়া দিগন্ত’র মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, শ্যামল সিলেটের আলী হায়দার মিদুল।

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমদ রনি বলেন, আধুনিক সাংবাদিকতার ধারায় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রোডাকশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তাই আমরা মনে করি এই সংগঠনের আত্মপ্রকাশ একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে নিয়মিত সভা, প্রশিক্ষণ কর্মশালা, নেটওয়ার্কিং সেশন এবং সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে। দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, কালের কণ্ঠ ফটো সাংবাদিক আশকরি আমিন রাব্বি, প্রথম আলো ফটো সাংবাদিক আনিস মাহমুদ, বাংলা নিউজের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, বার্তা২৪.কম’র স্টাফ করেসপন্ডেন্ট মশাহিদ আলী, সিলেট ভিউ’র শহিদুল ইসলাম সবুজ, আজকের পত্রিকার রোমান আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট