1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সারাদেশে ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) বন্ধ হয়ে গেছে, যা মোবাইল টাওয়ার নামে পরিচিত।

আজ শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগসেবার কর্মীরা।

বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে মারাত্মক প্রভাব পড়ার কথা ফেসবুক পোস্টে জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট