1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট থেকে গ্রেপ্তার ছাতকের সাবেক মেয়র কালাম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের ছাতক পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীকে আজ (২৯ জানুয়ারি ২০২৬) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে ।

সিলেট মহানগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল কালাম চৌধুরীর রাজনৈতিক প্রেক্ষাপট
তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ছাতক পৌরসভার মেয়র হিসেবে টানা চারবার নির্বাচিত হয়েছেন (২০০৪, ২০১১, ২০১৬, ২০২১)। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে তিনি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রেপ্তারকে ছাতক ও সিলেটের রাজনৈতিক মহলে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় তার একচ্ছত্র প্রভাব ছিল, যা এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট