1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:🖊 শাহ আলম চৌ:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (শাহপুর) গ্রামের আবদুস সামাদের ছেলে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ময়নুল হক (২৮)। এছাড়া অন্য মামলার আসামীরা হলেন, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আবদুর রহিম তালুকদারের ছেলে টিপু মিয়া ও সিলেটের ওসমানীনগর থানার উত্তর কালনীরচর গ্রামের আকাইদ মিয়ার ছেলে ইমন মিয়া।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নেতৃত্বে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই শাহ আলম, এসআই লুৎফুর রহমানসহ পুলিশদল অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের ২৫ জুন বুধবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট