1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির কর্মীসভা সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: হোসাইন মাহমুদ শাহীন🖊
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি”র উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০জুন) বিকাল ৪ টায় সুনামগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের তেঘরিয়াস্থ বাগান বাড়ি পয়েন্টে নিউজার্সি বিএনপি”র সাধারণ সম্পাদক হোসাইন পাটান বাচ্চুর সহযোগীতায় আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আখতার হোসেন রানু মিয়া।

সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল করিম পাঠান ও জেলা যুবদল নেতা সৈয়দ শফিকুল ইসলাম শফিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের একাধারে চারবারের নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স. ম খালিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবুল মনসুর মোঃ শওকত,সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট কয়েছ আহমেদ, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুবিন আহমদ, বিএনপি নেতা হোসেন আমির, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য যুবদল নেতা মোঃ আব্দুল মজিদ,জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবুল হায়াত,সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, বিএনপি নেতা জামাল উদ্দিন,জুয়েল আহমদ, ৭ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুপন মিয়া,পৌর যুবদল নেতা রিগান আহমদ,শফিউল হক শফি মিয়া, সুয়েব আহমেদ, জাকিরুল ইসলাম তপু, যুবদল নেতা আব্দুল লতিফ, মোহাম্মদ আলী,মতিউর রহমান সুমন, হুমায়ুন কবির,আমির হোসেন,সালেহ আহমদ রাজিব,সেলিম আহমদ, সোলেমান কবির, সুলতান আহমেদ নয়ন, ইছাক আলী মেম্বার,শামীম আহমদ, রুপন মিয়া, বিএনপি নেতা মঈনুল ইসলাম,জুনেদ হাসান,সোয়েব চৌধুরী,যুবদল নেতা দেলোয়ার হোসেন পারভেজ ও জামান ভুইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে রাজ পথে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আজ তাদের কে মুল্যায়ন করা হচ্ছেনা। জেলার সর্বত্র লুটেরা ও পতিত স্বৈরাচারের দোসরদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। আমরা ত্যাগী ও বঞ্চিতদেরকে অগ্রাধিকার দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী কে নির্বাচিত করতে সকলকে উদাত্ত আহ্বান জানাই।

সুনামগঞ্জ
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট