1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বিশ্বনাথে মাদক সম্রাট পলিথিন তবারক গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

সেনাবাহিনীর অভিযানে বিশ্বনাথে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ বহুল আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩৭) ওরফে পলিথিন তবারককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ৩টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তবারক উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার রাতে উপজেলার পাঠাকইন গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট খ্যাত তবারক আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন আকারের ছোট-বড় ২৭টি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, ১৬টি চেক বই, তিনটি এটিএম কার্ড ও নগদ ২ লাখ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যা, মাদক, চুরি ও দুদকের মামলাসহ ১৬টি মামলার আসামি ছিলেন গ্রেপ্তারকৃত তবারক আলী। একটি মামলায় তাকে আড়াই বছরের সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার একটি মাদক সিন্ডিকেটও রয়েছে। তিনি সাজা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।

মাদক সম্রাট তবারক আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘সেনাবাহিনী তবারক আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার মাদক সিন্ডিকেটে আর কারা কারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করব। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট