1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ প্রতিনিধি :🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর  নতুন কমিটি অনুমোদন প্রদানের কৃতজ্ঞতায় কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক  নিহাল এর  নেতৃত্বে সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর  নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেন।

শুক্রবার (৪ জুলাই ) বিকেলে বিশাল মোটর সাইকেল শোডাউনটি সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু সড়কের পশ্চিম পাড় থেকে  শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন,আলোচনা সভা এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতারা।

সভায় নবগঠিত কমিটির আহবায়ক এন.ডি উছমান গনি বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এর  নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন এবং  বাংলাদেশের প্রথম কমিটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের  এই ছাত্র সংসদ। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যে দিকনির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা মেনে চলব। এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে স্মৃতি গুলো আছে, সেই স্মৃতিগুলো প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেব।

এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক  শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব  ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, জহিরুল ইসলাম ও মোফাচ্ছির আহমেদ মুহিত,মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং  মুখপাত্র নাঈম আহমেদ অন্তর সহ কমিটির নেতৃবৃন্দ।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট