
সিলেটের পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সোমবার ( ৭জুলাই) জেলা ও মহানগর বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ , সিলেট বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত অনুষ্টানে এমএ মালিক বলেন,দক্ষিণ সুরমায় এ অনুষ্টান হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্রকারী আছে।
আগামী নির্বাচনে সারা বিভাগজুড়ে ধানের শীষকে শক্তিশালী করতে এ অনুষ্টান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবেনা, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা এলাকাবাসী যাতে কাছে না পায় সেজন্য এই অপচেষ্টা হয়েছিল।
এরপর তিনি ঘোষণা করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমায় আমন্ত্রণ জানানো হবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এমএ মালিক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অিতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। স্থানীয় বিএনপির পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।