1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

চা দিতে দেরি হওয়ায় কথা কাটাকাটিতে ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

ছোট একটি ঘটনা কে কেন্দ্র করে সিলেট নগরীর কাজিরবাজারে বাকবিতন্ডার জের ধরে রুমন নামের হোটেল কর্মচারী ছুরিকাঘাতে নিহত ।

রোববার (১৩ জুলাই) সকাল ৭ ঘটিকার সময় বাকবিতন্ডার জের ধরে সকাল ১০ ঘটিকার সময় নগরীর কাজির বাজার এলাকায় হোটেলের ভিতরেই এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ জানায়, সকালে এক যুবক চা খেতে কাজির মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় কারণে তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন।

এ সময় হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলর ভিতরে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান।

একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট