1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের দায়ে আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

জেলার বৃহৎ বালুমহাল যাদুকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ ঘনফুট বালুভর্তি একটি স্টিল বডি নৌকাসহ দুইজনকে গ্রেফতার করেছে আটক করেছে পুলিশ। রবিবার ভোররাতে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো— তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদের, একই উপজেলার সোহালা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন।
উল্লেখ্য, উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকায় চলতি বছর যাদুকাটা বালুমহালটি সরকার হতে ইজারা দেয়া হয়নি।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট