1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধ:🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কলেজ শিক্ষার্থী লিয়ন চৌধুরী।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণ শেষে অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট