1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার 🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

 

সিলেট নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট  মহানগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত ডালিম আহমদ (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে বলে জানা গেছে ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশের  বরাত দিয়ে জানা হয়েছে ।

পুলিশ জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে বলে জানান এ-পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট