1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট রেঞ্জে পাঠানো হয়েছে ওএসডি থাকা ৩ ডিআইজি’কে

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ আদেশে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি বা সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৭৬ কর্মকর্তার মধ্যে ১১ জন ডিআইজি রয়েছেন। তাঁদের মধ্যে মিরাজ উদ্দিন আহম্মেদ, মো. ইলিয়াছ শরীফ ও মো. মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে, শাহ্ মিজান শাফিউর রহমান ও সৈয়দ নূরুল ইসলামকে রংপুর রেঞ্জে, জাকির হোসেন খান, জিহাদুল কবির ও মো. শাহ আবিদ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে, মো. মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে, এবং মঈনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খানকে রাজশাহীর পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

এ তালিকায় থাকা কয়েকজন কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ওএসডি হয়ে ঢাকায় অবস্থানরত এসব কর্মকর্তার মধ্যে একটি অংশ সরকারের বিরুদ্ধে বৈঠকে জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছিল।

অভিযোগ রয়েছে, তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পাচার এবং সরকারবিরোধী কার্যক্রমেও জড়িত থাকতে পারেন।

এ প্রেক্ষিতেই তাঁদের রাজধানী থেকে সরিয়ে দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা পুলিশ কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে, যাতে তাঁরা আর একত্রিত হয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সংযুক্তি পেলেও বাস্তবে এসব কর্মকর্তাদের কাজের সুযোগ সীমিত, অনেকটা আগের মতোই নিষ্ক্রিয় থাকবেন তারা।

এ বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, কারণ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তারা ২৪ জুলাই ৪৩ জন পলাতক কর্মকর্তার তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

তবে মন্ত্রণালয় দাবি করেছে, তারা পূর্ণাঙ্গ তালিকা পায়নি, ফলে কিছু পলাতক কর্মকর্তার নামও সংযুক্তির তালিকায় চলে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়। তখনকার পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা বহু কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। তাঁদের মধ্য থেকেই অনেককে এবার নতুন করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট