1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে- সিলেট বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি :🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর, জাফলং, বিছনাকান্দি সহ অন্যান্য প্রাকৃতিক নৈসর্গ ধ্বংস এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং বর্তমানে দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছে সিলেট বিএনপি।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এ আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা ও মহানগর বিএনপি মনে করে- দল-মত নির্বিশেষে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। বিএনপি অতীতে প্রমাণ করেছে যে, দলের কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনবিরোধী কর্মকাণ্ড, মানুষের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন এবং ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট