1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

দায়িত্ব গ্রহণ করেই সাদাপাথরে নবাগত ডিসি মো. সারোয়ার আলম

সোনালী সিলেট ডটকম🖊
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

 

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম দায়িত্ব গ্রহণের পরই বহুল আলোচিত ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং বিকেলে ছুটে যান কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে।

পরিদর্শনকালে ডিসি মো. সারোয়ার আলম সাংবাদিকদের বলেন—“সাদা পাথর আগের অবস্থায় ফিরবে ইনশাল্লাহ। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা, পাথর পুনঃস্থাপন এবং প্রতিরোধ—এই তিনটি বিষয় সামনে রেখে আমরা কাজ করব।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় শুরু হয় পাথর লুট। সাম্প্রতিক সময়ে লুটেরাদের অবাধ তাণ্ডবে এলাকা লন্ডভন্ড হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে চলছে এ লুটপাট। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীরও সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে।

এ পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য। লুটপাট বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই সংকট আরও ঘনীভূত হয়েছে বলে সাধারণ মানুষের অভিযোগ।

এমন প্রেক্ষাপটে সিলেটের তৎকালীন জেলা প্রশাসককে ওএসডি করে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. সারোয়ার আলমকে। তিনি সৎ, দক্ষ ও পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে সারাদেশে পরিচিত। দায়িত্ব গ্রহণের পরপরই সাদা পাথরে গিয়ে তিনি কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন।

স্থানীয়রা আশা করছেন, তার দৃঢ় পদক্ষেপ ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ভোলাগঞ্জের সাদা পাথর আবারও ফিরে পাবে আগের সৌন্দর্য, শৃঙ্খলা ও পর্যটন সম্ভাবনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট