1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটের পুলিশ কমিশনার বললেন লন্ডনের পুলিশের মতো হবে বাংলাদেশের পুলিশ

স্টাফ রিপোর্টার:🖊
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘আমরা পুলিশের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি। এক সময় সিলেটসহ বাংলাদেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে, আমি সেই স্বপ্ন দেখি।

বুধবার (১ অক্টোবর) দুপুরে জিনিয়া অ্যাপস উদ্বোধন উপলক্ষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারবেন।

অপরাধ রোধে পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে মোবাইল চুরি একটি বড় সমস্যা, তবে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করছে।’

সিলেটের নিরাপত্তাব্যবস্থার আধুনিকায়নে নগরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন হবে জানিয়ে কমিশনার বলেন, ‘পুরো নগরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআইভিত্তিক এনালাইসিসের মাধ্যমে তা মনিটর করা হবে। ফলে নগরের প্রতিটি প্রান্তে পুলিশের নজরদারি থাকবে, বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিলেটে চলমান ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘গত তিন দিন ধরে আগের মতো নির্দিষ্ট সময় ও স্থানে অভিযান না করলেও, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চলছে।

পুলিশ কমিশনার জানান, আগামী ১৬ অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং এক মাসের মধ্যে পুরো সিলেট নগরের সব থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করবে, বিশেষ করে এসওএস বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।তিনি আরো জানান, অ্যাপটি প্লে-স্টোর ও আই-স্টোরে পাওয়া যাবে।

এটি সিলেটের সব নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শসহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এ ছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট