1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের হুশিয়ারি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার পর এবার কড়াকড়ি আরোপ করা হচ্ছে মোটরসাইকেলে।

অধিক যাত্রী আরোহন কিংবা হেলমেট ব্যবহার না করলে প্রথমবার ৩ হাজার টাকা ও দ্বিতীয়বার ৬ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়েছে এসএমপি।

এসএমপির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪৯ (১) (চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য  জরিমানা ৩০০০ টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করিলে জরিমানা ৬০০০ টাকা।

তাছাড়া কারাদন্ড প্রদানের বিধান ও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট