1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে নির্বাচন করার জন্য সম্মতি দিয়েছেন

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

সিলেট-৪ আসনে নির্বাচন করার জন্য সম্মতি দিয়েছেন, বিএনপির চেয়ার পারসনের নির্দেশে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সম্প্রতি সিলেট-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছেন।

এই সিদ্ধান্ত এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরাসরি নির্দেশে, যিনি নিজ বাসভবনে তাকে তলব করে মনোনয়ন দিয়েছেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

আরিফুল হক চৌধুরী শুরুতে সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু সেখানে মনোনয়ন না পাওয়ায় কিছুটা হতাশ ছিলেন।
দলের পক্ষ থেকে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব তিনি আগে কয়েকবার ফিরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।

তবে ৫ নভেম্বর রাতে খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি দলের সিদ্ধান্ত মেনে সিলেট-৪ আসনে নির্বাচন করার সম্মতি দেন।

তিনি বলেন, “চেয়ারপারসনের নির্দেশ আমি কখনোই অমান্য করিনি, করবোও না। তাই সিলেট-৪ আসনেই নির্বাচন করবো, সব আল্লাহর ইচ্ছা।” তিনি আরও বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। অতীতেও দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি।

আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন জনপ্রিয় মুখ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে সিলেটে তার জনপ্রিয়তা রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট