1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে সিরিয়াল ভেঙে এক্সরে না করায় মারধর

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জে সিরিয়াল ভেঙে আগে এক্স-রে করতে না দেওয়ায় হাসপাতালের এক কর্মী মারধরের শিকার হয়েছেন।সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের নিচতলায় এক্স-রে রুমে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওয়ার্ডবয় পিয়াল হোসেন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন পৌরশহরের হাসননগরের বাসিন্দা আপ্তাব উদ্দিনের ছেলে ফরহাদ ও শিমুল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সিরিয়াল অনুযায়ী হাসপাতালের নিচতলায় এক্স-রে করা হচ্ছিল। হঠাৎ হাসপাতালের পাশের বাসিন্দা ফরহাদ ও শিমুল এসে তাদের রোগীকে নিয়ম ভেঙে এক্স-রে করতে বলেন। রাজি না হওয়ায় এক্স-রে রুমেই ওয়ার্ডবয়কে মারধর করা হয়।

মারধরের শিকার পিয়াল হোসেন বলেন, ‌‘আজ অন্যায়ভাবে আমাকে মারধর করা হয়েছে। অথচ আমার কোনো অপরাধ ছিল না। আশা করি, পুলিশ দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসবে।’

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সেবা দেওয়ার জন্য এখানে চাকরি করি; কারও মারধরের শিকার হওয়ার জন্য নয়। আজ সিরিয়াল ভেঙে এক্স-রে না করায় হাসপাতালের এক্স-রের রুমে ডুকে যেভাবে স্টাফকে মারধর করা হয়েছে তা সত্যিই দুঃখজনক।

এদিকে আসামিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, হাসপাতালের ভেতরে ঢুকে যারা এ হামলা চালিয়েছেন, তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট