1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সবজির দাম, ক্রেতাদের নাগালের বাইরে বিপাকে নিম্নআয়ের মানুষ

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

সিলেটের বিভিন্ন বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবু কমছে না সব্জির দাম। শীতকালীন সবজির এই মৌসুমেও দাম না কমায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

সিলেটের বিভিন্ন খুচরা বাজার ঘুরে সবজির বাড়তি দামের চিত্র দেখা গেছে। দুই-একটি সবজি ৫০ টাকার নিচে পাওয়া গেলেও বেশিরভাগ সবজির দাম ১১০ থেকে ১২০ টাকা বা তারও বেশি। কাঁচাবাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি গোল বেগুন ১০০ টাকায়, শিম প্রতি কেজি ১২০ টাকা, বরবটি প্রতি কেজি ১১০ টাকা, করলা ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা আর পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, ছোট আকারের ফুলকপি প্রতি কেজি ১০০ টাকা, ছোট আকারের বাঁধাকপি প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, পাতি লাউ প্রতিটি ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৮০ টাকা ও কাঁচকলা প্রতি হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কারণ শীত প্রায় চলে এসেছে। এই সময়ে সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে থাকার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ৮০/১২০ টাকার নিচে বাজারে সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছেন। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগও চোখে পড়ে না।

সবজির দাম প্রসঙ্গে কাঁচাবাজারের এক সবজি বিক্রেতা বলেন, বাজারে সবজির দাম বাড়তি। পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। নতুন সবজি বেশি বেশি বাজারে উঠলে তখন দাম কমে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট