1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাড়ছে শীত–কুয়াশা, তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রিতে

সোনালী নিউজ ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। দিনের বেলাতেও দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। 

রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনই কুয়াশার পরিমাণ বাড়ছে এবং সামনের দিনগুলোতে শীত আরও বৃদ্ধি পেতে পারে।

ভোর থেকেই বইছে হিমেল হাওয়া, আর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় জনজীবনে পড়েছে প্রভাব। বিশেষ করে ভোর ও গভীর রাতে তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষ।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসে জমেছে শিশিরবিন্দু। দিনের রোদের উষ্ণতা খুব একটা টিকছে না; সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের দাপট। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রবাহ আরও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম শহরের ধরলা নদীর পাড় এলাকার রিকশাচালক আব্দুল বাতেন জানান, সকালে রিকশা নিয়ে বের হলে হাত–পা জমে আসে। কিন্তু না বের হলে সংসার চালানো কঠিন। মানুষ কম থাকায় এখনও কোনো ভাড়া পাইনি তাই বসে আছি।

‎‎রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘আজ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট