1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬৮) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মাজার ও কবরস্থান সংলগ্ন সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় শাহজালাল (রহ.) মাজারকেন্দ্র পুলিশ।

শাহজালাল (রহ.) মাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, কবরস্থান সংলগ্ন সড়কে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাজার এলাকায় বসবাসরত এক ভবঘুরে নারী।

লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট