1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জয়ের জন্য রাজশাহীর দরকার ১২৬ রান

স্পোর্টস ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সিদ্ধান্ত যে ভুল ছিল না, তার প্রমাণ মেলে শুরুতেই। শুরু থেকেই রাজশাহীর বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে তানজিম হাসান সাকিবের সামনে কেউ দাঁড়াতেই পারছিলেন না।

চট্টগ্রাম নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে শেষদিকে দলের হাল ধরেন আসিফ আলী। তিনিও অবশ্য তানজিম হাসান সাকিবের শিকার হয়ে ফেরেন সাজঘরে। তার আগে চারটি ছক্কায় ২৪ বলে করেন ৩৯ রান।

শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম।  তানজিম সাকিব মাত্র ১৭ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। ৪ ওভারের একটি ছিল মেডেন। জোড়া উইকেট পান রায়ান বার্ল ও জাহান্দাদ খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট