1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা স্বামী-স্ত্রীসহ আটক ৩ জন

নিজস্ব প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পুলিশ স্বামী-স্ত্রীসহ মোট ৩ জনকে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের চতুর্থ তলার একটি ওয়ার্ডে ঘটনা ঘটে।

রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে স্বজনরা প্রথমে নার্সদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তারা ওয়ার্ডে ভাঙচুর চালান এবং দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা করেন।
আটককৃত শিমুল আহমদ (৩৫) – সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের বাসিন্দা তার স্ত্রী নাজিরা সিদ্দিকা (৩২) আরও একজন পুরুষ স্বজন
আটককৃতদের মধ্যে দুজন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর মধ্যরাত থেকেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন। তারা নিরাপত্তা নিশ্চিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
কর্মবিরতির কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ নারী ও ২ পুরুষকে আটক করেছে। আটককৃতরা সুনামগঞ্জের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট