
সুনামগঞ্জ-৪ সদর আসনে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল,পশ্চাৎপদ সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার জন্য সুসম উন্নয়ন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন।
তিনি বলেছেন,অতীতে সুনামগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে শহর ও গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকিকরণে বিএনপি কাজ করবে।
পিছিয়ে পড়া নারীদের সাবলম্বি করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রতিমাসে তারা যে টাকা পাবেন সেই টাকা দিয়ে হাঁস, মুরগি,ছাগল পালন করে পরিবারে সচ্ছলতা আনতে পারবেন। এছাড়াও পুরুষের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।
সোমবার (২ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনূর আলী, জননেতা নাদীর আহমদ,রেজাউল হক,মুনাজ্জির হোসেন সুজন ও নজরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য,বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা মোঃ ইসলাম উদ্দিন খান।
লক্ষনশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল ইসলাম মাসুক এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জমিয়ত নেতা আব্দুল ওয়াহাব,মুফতি মনির আহমদ,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমেদ,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুন নূর,বিএনপি নেতা মোঃ আলী হোসেন,লিলু মিয়া ও নুরুজ্জামান জুয়েলসহ স্থানীয় বিএনপি-জমিয়ত জোটের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মঈনুল মিয়া,মোঃ আতিক মিয়া,জহুরুল মিয়া,তাজির রহমান,মাসুক মিয়া,নবি হোসেন,আব্দুল মতিন,আব্দুন নুর,রুহুল আমিন,জামাল উদ্দিন,নুর উদ্দিন,জসিম উদ্দিন,আব্দুল কুদ্দুস,সুজাউর রহমান নুনু মিয়া,রেনিক মিয়া,আশরাফুল আলম,সফিকুন নুর,আব্দুল ওদুদ,জাহির আলী,আফতাব উদ্দিন,বাসির আলী আব্দুল ওয়াহাব,রুকমত আলী,জমির উদ্দিন,গোলাম রাববানী,আরিফ উল্লাহ,আলী নুর,মুক্তার আলী,সাইফুল ইসলাম,মতলিব মিয়া,লুৎফুর রহমান,নজির মিয়া,সাদিকুর রহমান,আজির মিয়া,মলয় দাস ও বিকাশ দাসসহ স্থানীয় লক্ষনশ্রী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৫/৬ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ
তারিখ : ৩/২/২০২৬ইং
মোবাইল : ০১৭১৬-৪৬৯৫০৬