1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি দাম বাড়ছে না ভোজ্যতেলের বাণিজ্যমন্ত্রী

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার:🖊
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে সুনামগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ)  বিকাল ৪ টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ পয়েন্টে নিজ দোকানে ১১ ব্যারেল জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে সোহেল চৌধুরী  (৩৫) নামে এক ব্যক্তিকে এ দন্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সোহেল চৌধুরী ঐ গ্রামের মৃত গিয়াস চৌধুরীর ছেলে ও বর্তমানে বরখাস্তকৃত অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর ভাগ্নে সম্পর্কের আত্মীয়। সচিব মামা জিল্লুর রহমান চৌধুরীর দাপট প্রভাবে জ্বালানী তেলের ডিলারশীপ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোহেলের উপর।

এলাকার লোকজন জানান,যে দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে ঐ দোকানটির মালিকও আহমদাবাদ নিবাসী অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরীর আপন ভাই আবু সুফিয়ান চৌধুরী। অভিযান পরিচালনাকালে তিনি কর্তব্যরত ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে তাকে গ্রেফতার না করার জন্য চাপপ্রয়োগ করেন।

কিন্তু আইন প্রয়োগকারীরা স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি দেখে ও জনরোষের প্রেক্ষিতে জিল্লুর রহমান চৌধুরীর তদবীরে সাড়া দিতে সাহস করেননি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে তেল মজুদ করে আসছিলেন সোহেল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ১১ ব্যারেল (প্রায় ২ হাজার ২০০ লিটার) জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হোসাইন মাহমুদ শাহীন
সুনামগঞ্জ মোবাইল ০১৭১৬-৪৬৯৫০৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট