1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি তেলের দাম বাড়ল স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা সারাদেশে দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু; সবচেয়ে বেশি প্রাণহানি সিলেটে এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন সিলেটে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩; জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান: রাষ্ট্রের মালিকানায় সিলেটের ঐতিহাসিক কাজিরবাজার ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী

হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী: আলু, পেঁয়াজ ও তেলের দাম যাচাই

সেলিম আহমেদ বিশ্বনাথ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান বাজারে হঠাৎ করে নেমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার যাত্রাপথে হঠাৎ বাজারে গিয়ে তিনি আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের দামসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরাসরি ব্যবসায়ীদের কাছে জানতে চান। এ সময় তিনি বাজারে পণ্যের সরবরাহ, মূল্য এবং সাধারণ ক্রেতাদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

বাজার পরিদর্শনের সময় মন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকার বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে।
হঠাৎ করে মন্ত্রীর বাজার পরিদর্শনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।

অনেকেই এ সময় মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট