1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পূন

নিজস্ব প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক সাহেবের পক্ষ থেকে এম এ মালিক সমর্থক গোষ্ঠী ইউকে এর আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আগামীকাল ০৮ জানুয়ারি ২০২৫ ইং, রোজ বুধবার, বেলা ১১ ঘটিকার সময় তেলিবাজারস্থ এম এ মালিক সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি জনাব হাজী শাহাব উদ্দিন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের আইডল আলী নেওয়াজ সহ আজমল আলী আনোয়ারুল ইসলাম ও বিএন পির অঙ্গ সংঘঠনের ব্যক্তিবর্গ ।

তেতলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সফল করার জন্য তেতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের উপস্থিতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।

এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিক ভিডিও কনফারেন্স সকলের পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চান  ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট